বসিলায় জঙ্গি আস্তানায় দুর্ধর্ষ জঙ্গি!
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার জঙ্গি আস্তানায় যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে সেখানে দুর্ধর্ষ জঙ্গি অবস্থান করছে বলে জানতে পেরেছে র্যাব। ওই জঙ্গি বড় বড় জঙ্গিদের আশ্রয়দাতা ছিলেন বলে জানা গেছে। জেএমবির সদস্য এই জঙ্গির নাম ইমদাদুল হক মাস্টার বলে র্যাব সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার ভোরে বসিলার চারতলা ভবনে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরে অভিযান শুরু করে র্যাব। চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে এরই মধ্যে জঙ্গি সন্দেহে একজনকে আটক করা হয়েছে। র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড বাড়িটিতে প্রবেশ করে তল্লাশি করছে। বাড়িটি থেকে রাসায়নিক দ্রব্য ও পিস্তল মিলেছে।
র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে বলেন, ভোর থেকে বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি এক জঙ্গিকে আটকও করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান এখনও চলমান।
মঈন বলেন, বাড়িটির আশপাশ থেকে যখন লোকজন সরানো হচ্ছিল, তখন জঙ্গিরা র্যাবের অবস্থান টের পেয়ে সজাগ হয়ে যায়।
প্রীতি / প্রীতি
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ