মডেল মেঘনা আলমের সহযোগী সমির ৫ দিনের রিমান্ডে
মডেল মেঘনা আলমের সহযোগী কাওয়াই প্রতিষ্ঠানের সিইও ও সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক মো. দেওয়ান সমিরকে (৫৮) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গতকাল শনিবার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করেন ভাটারা থানার উপ-পরিদর্শক মো. আরিফুল ইসলাম। তদন্তের স্বার্থে ও ঘটনার ইতিবৃত্ত জানতে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন
সমিরের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে তা নাকচ করেন বিচারক।
মামলায় বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র সুন্দরী মেয়েদের মাধ্যমে বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূত এবং ধনাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা করার তথ্য জানা যায়।
গত ১০ এপ্রিল বসুন্ধরা এলাকায় ওই দিন রাত সাড়ে দশটায় আসামিকে আটক করা হয়।
অনুসন্ধানে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সমির প্রতারক দলের সদস্য। সুন্দরী মেয়েদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক তৈরি করে। পরবর্তীতে কৌশলে অর্থ আদায়ের চেষ্টা করে।
গত বছরের জানুয়ারি মাস হতে
আসামিরা বাংলাদেশে সৌদি আরবের অ্যাম্বাসেডর ইসা বিন ইউসেফ আলদুহাইনকে টার্গেট করে প্রতারক দলের সদস্যরা সখ্যতা তৈরি করে। এক পর্যায়ে তার সাথে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে পাঁচ মিলিয়ন ডলার দাবি করে। টাকা আদায়ের জন্য সমির বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানাজানি হওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হুমকির সম্মুখীন হয়েছে।
প্রসঙ্গত, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে গত ১০ এপ্রিল ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ