ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় গোরস্তানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সীমাহীন বিড়ম্বনা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০-৯-২০২১ দুপুর ২:৫৮

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় গোরস্থানে পরিকল্পিত ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গড়েয়া কেন্দ্রীয় কবরস্থানটি হাটের পানিতে কয়েক দিন থেকে ডুবে থাকে। গড়েয়া কিসামত তেয়ারীগাও এলাকার এক ব্যবসায়ী জানান গত বৃহস্পতিবার তার মা ইন্তেকাল করলে কবর স্থানে পানি জমে থাকার কারনে নানা রকমের বিড়াম্বনায় পড়তে হয় তার পরিবারকে। মৃত ব্যক্তির লাশ রাখার জায়গা টুকুতেও এক হাটু পানি জমে আছে। এতে করে গড়েয়া এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ক্ষোভ প্রকাশ করেন।

শত বছরের ঐতিহাসিক গোরস্থান টি প্রায় আট একর জায়গায় অবস্থিত। সরকারি ও জেলা পরিষদ বরাদ্দে গোরস্থানের উত্তর দিকে পাঁকা বাউন্ডারির কাজ করা হয়েছে। আরো কিছু অংশের কাজ বাকি রয়েছে। এখন শুধু পানি নিষ্কাশনের সঠিক পরিকল্পিত ব্যবস্থা গ্রহনের জরুরী প্রয়োজন। গড়েয়া হাটের পানি নিষ্কাশনের সঠিক পরিকল্পিত ব্যবস্থা না থাকায় গোরস্থানে হাটের ড্রেনের দুইটি মুখ কবর স্থানে সংযোগ থাকার কারণে সম্পূর্ণ হাটের পানিতে ডুবে আছে গড়েয়া হাটের গোরস্থান টি।

২০২০ সালের ২৯ জুন বিভিন্ন গণমাধ্যমে গোরস্থানের সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ছুটে গিয়েছিলেন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এ বছর ও একই অবস্থা পড়তে হয়েছে এলাকা বাসীকে। ওই সময় সদর ইউএনও’র নির্দেশনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সেখানে অস্থায়ী ভাবে ১৬টি ১৬ ইঞ্চি মোটা পাইপ লাগানো হয় এবং পানি নিষ্কাশন করা হয়। কিন্তু অন্যের জমি হওয়ার কারনে পানি নিষ্কাশন শেষে পাইপগুলো তুলে চেয়ারম্যানের হেফাজতে রাখা হয় বলে জানান জমি মালিক ও গোর স্থান কমিটির লোকজন ।

স্থানীয় এলাকাবাসী জানান, গড়েয়া হাটের হাফেজিয়া মাদ্রাসা হয়ে হাটের ভিতরে গড়েয়া চেয়ারম্যান এর মাধ্যমে একটি সরকারি ড্রেনের কাজ হচ্ছিলো কিন্তু কি কারনে কাজটি চালু করে আবার বন্ধ রাখা হয়েছে তা আমরা জানিনা। তবে ওই ড্রেনটির অসমাপ্ত কাজটি যদি সমাপ্ত করা হতো এবং গোরস্থানের একটি ড্রেন বা পাইপ লাইনের মাধ্যমে ওই মেইন ড্রেনের সাথে যোগ করা যেত তাহলে আমাদের ধারনা গড়েয়া হাটের জলাবদ্ধতা ও গড়েয়া কেন্দ্রীয় কবরস্থানের জলাবদ্ধতা থেকে সাধারন জনগণ মুক্তি পাবে। দলমত নির্বিশেষে গড়েয়ার ধর্ম প্রাণ মুসলমান গণ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় জন প্রতিনিধি এবং হাট ইজারাদারসহ সকলের কাছে দ্রুত একটি স্থায়ী সমাধানের দাবি জানান। তা না হলে বারবার এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার এলাকাবাসীর সাথে কথা বলেন এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য স্থায়ীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন।

জামান / জামান

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির

বিএনপির থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’, একাধিক প্রার্থীকে হারানো হয়েছে : নাহিদ

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না

সমর্থকদের যে অনুরোধ জানালেন আমির হামজা

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

প্রথমবার শহীদ মিনারে ফুল দিল জামায়াত, শহীদ বেদিতে দাঁড়িয়ে দোয়া