নসরুল হামিদের ফ্ল্যাট-গাড়ি ও ৩৭ কোটি টাকা জব্দের নির্দেশ
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের (বিপু) ঢাকায় ১টি ফ্ল্যাট, ৩টি অ্যাপার্টমেন্ট, ৩টি গাড়ি ক্রোক ও ৭০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে।
রোববার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন। ক্রোক আদেশ হওয়া ফ্ল্যাটটি রাজধানী ঢাকার পরিবাগের প্রিয় প্রাঙ্গণে, আর তিনটি অ্যাপার্টমেন্ট বনানীর পিপি টাওয়ারে। এসবের মূল্য ধরা হয়েছে, ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা।
দুদকের আবেদনে বলা হয়, নসরুল হামিদের নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে নসরুল হামিদ এর নামে অর্জিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করা আবশ্যক।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ