প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি; সম্পাদক-প্রকাশকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের (গ্রাফিক্স ডিজাইনার) বিরুদ্ধে মামলা হয়েছে। আগামি ৪ মে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করে ধর্মীয় অবমাননার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী নাহিদুল ইসলাম।
তিনি জানান, গতকাল সোমবার (২৮ এপ্রিল) জনৈক নজরুল ইসলাম বাদী হয়ে নালীশী (সিআর) মামলা দায়ের করেন।সংশ্লিষ্ট আমলী আদালতের বিচারক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান বাদীর জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে আদেশের জন্য আগামি রোববার (৪ মে) দিন ধার্য করেছেন বিচারক ।
মামলার আরজিতে বলা হয়, চলতি বছরের গত ৩০ মার্চ (নগর সংস্করণ) প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২, ৩ এবং ৪ নম্বর কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক কুকুরের ছবি সম্বলিত একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। এই ব্যাঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। সংবাদপত্রটি পড়ে বাদী ও সাক্ষীরা এবং সব ধর্মপ্রাণ মুসলমান পড়ে ও দেখে মর্মাহত হয়েছেন। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মত একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই। একটি কুকুরের ললুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে।
এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদ-উল-ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত ও হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এই ছবি শুধুমাত্র ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করেনি বরং সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে বলে বাদী অভিযোগ করেন।
এমএসএম / এমএসএম
ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল
শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’
মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী
আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি