ডিসেম্বরের মধ্যে টিকা পাবেন ১০ কোটি মানুষ : স্বাস্থ্য সচিব
আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের প্রায় ১০ কোটি মানুষ করোনাভাইরাসের টিকা পাবেন বলে জানিয়েয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
শনিবার দুপুরে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এই কথা জানান।
স্বাস্থ্য সচিব জানান, ডিসেম্বরের মধ্যে প্রায় ২০ কোটি ডোজ টিকা এসে দেশে পৌঁছাবে। প্রায় ১০ কোটি মানুষ এই টিকা নিতে পারবেন।
স্বাস্থ্য সচিব বলেন, ‘আমি গত ৪ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যোগ দিয়েছিলাম। সেদিন আমাদের একটিও ভ্যাকসিন ছিল না। এখন ১৮ কোটি ভ্যাকসিন নিশ্চিত হয়েছে। শুক্রবার ৫৪ লাখ ভ্যাকসিন এসেছে। এ মাসে আড়াই থেকে তিন কোটি ভ্যাকসিন দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে আমরা ১৬ থেকে ২০ কোটি ভ্যাকসিন দিতে পারবো বলে আশা করছি।’
সিনিয়র সচিব বলেন, ‘আমাদের এখানে কোনো কিছুই ইতিবাচকভাবে নেওয়া হয় না। প্রথমে সবাই ভাবল ভ্যাকসিন নেওয়া যাবে কি না, পাওয়া যাবে কি না। যখন প্রথম ভ্যাকসিন এলো, সরকার সবাইকে ভ্যাকসিন নিতে বললো। কিন্তু সবাই ভাবলো ভ্যাকসিনে কাজ হবে কি না, ভ্যাকসিন নিলে মারা যাব কি না। তখন প্রধানমন্ত্রী আগে মন্ত্রী এবং সচিবদের ভ্যাকসিন নিতে বললেন। আমরা টিকা নেওয়ার পর জনগণ পর্যবেক্ষণ করল আমরা মারা যাই কি না। এটাও একটা মানসিক রোগ। তবে এখন সবাই টিকা নেওয়া শুরু করেছে।’
২০ কোটি মানুষকে কোন পরিকল্পনায় টিকা দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্য সচিব বলেন, ‘প্রয়োজনে টিকা দেওয়ার কেন্দ্র এবং কলেবর আরও বাড়ানো হবে।
প্রীতি / প্রীতি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী