ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গণপূর্তের সচিব পদে শহীদ উল্লার মেয়াদ আরও এক বছর বাড়ল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২১ বিকাল ৬:৪৭

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. শহীদ উল্লা খন্দকার। পুনরায় এক বছর মেয়াদ বৃদ্ধি পাওয়ায় শহীদ উল্লা খন্দকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার স্বাক্ষরিত এক আদেশে জানায়, মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ তার আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বৃদ্ধিপূর্বক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো।

আদেশে আরও বলা হয়, এ চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে আগের চুক্তির শর্তগুলো অপরিবর্তিত রেখে ফের চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ দুই বছর বৃদ্ধি করেছিলো সরকার।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় এর আগে অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে ২০১৭ সালের ১৭ আগস্ট তাকে সচিবপদে চুক্তিভিত্তিক নিয়োগ করে দুই বছরের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছিল।

প্রীতি / প্রীতি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’