তথ্যপ্রযুক্তিতে ২১ হাজার ২০৪ কোটি টাকা বরাদ্দ
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ২১ হাজার ২০৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে। যা আগের অর্থবছরের চেয়ে ৩ হাজার ২৫৮ কোটি টাকা বেশি।
২০২০-২১ অর্থবছরে এ খাতে বরাদ্দ দেয়া হয়েছিল ১৭ হাজার ৯৪৬ কোটি টাকা। অন্যদিকে ২০২০-২১ অর্থবছরে খাতটিতে সংশোধিত বাজেটের আকার ছিল ১১ হাজার ৪৪৬ কোটি টাকা।
২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার বিকেলে ৩টায় জাতীয় সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিদের মধ্যে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ প্রমুখ।
প্রীতি / প্রীতি
ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান
লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার
হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
৩১ হাজারের বেশি পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস
দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি
সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি
বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
দিনভর রোদ ও ভ্যাপসা গরম, শেষরাতে নামবে হালকা শীত
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক