ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মোটরসাইকেল-ইজিবাইকের কারণে দুর্ঘটনা বেড়েছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ২:২২

মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়কে দুর্ঘটনা বেড়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, গত অর্থবছরের চেয়ে এ বছর মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়ক দুর্ঘটনা ৪০ ভাগ বেড়ে গেছে। সড়ক নিরাপত্তা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বব্যাংকও এ ব্যাপারে সতর্ক।’

রোববার সকালে গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ছয়টি সেতু ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন তিনটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের উন্নয়ন কাজের বিবরণ দিয়ে মন্ত্রী বলেন, ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত এখন আর কোনো ফেরির দরকার নাই। পায়রাসহ সবগুলো সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে।

আগামী অর্থবছরে পদ্মা সেতু, গাজীপুরের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পসহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ শেষ হবে।

এ সময় মন্ত্রী ঢাকা বিভাগের কামাড়পাড়া, ধলাগড়া, পাথরধারা, শালদহপাড়া, ফুলবাড়িয়া ও বেগুনবাড়ি এই ছয়টি সেতু উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য বেনজির আহমদ, সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম।

প্রীতি / প্রীতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী