ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

আগামী জুনে পদ্মা সেতুতে চলবে গাড়ি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২১ বিকাল ৫:৩১

মহামারি করোনাভাইরাসের মধ্যেও থেমে নেই বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু প্রকল্পের কাজ। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৮৪ দশমিক ৫০ শতাংশ। এই ধারাবাহিকতায় আগামী বছরের জুনে স্বপ্নের পদ্মা সেতুতে গাড়ি চলবে বলে আশা করা হচ্ছে।

সংসদের বাজেট অধিবেশনে এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, ‘করোনাভাইরাস মহামারির মধ্যেও পূর্ণগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৮৪ দশমিক ৫০ শতাংশ। ২০২২ সালের জুন মাসে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে।’

অর্থমন্ত্রীর দেয়া তথ্যমতে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত র‌্যাম্পসহ ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম অংশের (বিমানবন্দর-বনানী) প্রায় ৬০ শতাংশ ভৌত অগ্রগতি সাধিত হয়েছে। পুরো প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ২৪ শতাংশ।

গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত মোট ২০ কিলোমিটার দীর্ঘ বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি লেনের নির্মাণ কাজ চলমান রয়েছে।

কর্ণফুলী নদীর তলদেশে ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম টিউবের রিঙ স্থাপনসহ বোরিং শেষে দ্বিতীয় টিউবের বোরিংসহ অন্যান্য নির্মাণকাজ চলমান রয়েছে এবং ইতিমধ্যে ৬৫ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন মুস্তফা কামাল।

প্রীতি / প্রীতি

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

বাংলাদেশে বহু গবেষণা সেন্টার, কিন্তু ভালো উদ্ভাবন নেই: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য পরিচালনা পর্ষদ চায় সচেতন গ্রাহক ফোরাম

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন