শুরু হয়ে গেল রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি ২০২৫ সিজন ৪ রান্নার প্রতিযোগিতা
কোরবানির ঈদকে সামনে রেখে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল রাধুনী নিবেদিত এবং ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন আয়োজিত দেশের অন্যতম অনলাইন ভিত্তিক মাংসের সেরা রেসিপি ২০২৫ সিজন ৪। ইতিমধ্যে এই অনুষ্ঠানটি সবার কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার কনজিউমার প্রোডাক্ট এর হেড অফ মার্কেটিং জনাব ইমতিয়াজ ফিরোজ এবং ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাজমা হুদা, ভাইস প্রেসিডেন্ট কল্পনা রহমান সহ উক্ত অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার গন । অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাজমা হুদা বলেন, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন অনুষ্ঠানটি ইতিমধ্যে সারা দেশব্যাপী পরিচিতি লাভ করেছে এবং জনপ্রিয়তাও পেয়েছে। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন অঞ্চলের সুস্বাদু খাবারগুলো উপস্থাপন করার সুযোগ পেয়ে থাকে নারীরা। সেই সাথে এই প্রতিযোগিতায় যারা বিজয়ী নির্বাচিত হবেন তারা পাচ্ছে অনুষ্ঠানের পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা ।পরিশেষে আমি বলবো যারা দেশের সেরা মজার মজার রান্না নিয়ে নিজেকে দেশবাসীর কাছে উপস্থাপন করতে চান, তাহলে আপনারা আমাদের এই প্রতিযোগিতায় গ্রহণ করতে পারেন।
এমএসএম / এমএসএম
এইচআর বিভাগে নিয়োগ দেবে পারসোনা
আগোরায় জনবল নিয়োগ
পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম গ্রেডে চাকরি
হবিগঞ্জ পৌরসভায় ১৫তম থেকে ২০তম গ্রেডে চাকরি
ডুয়েটে চাকরির সুযোগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি
ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে চাকরি
জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি
এসিআই মটরসে জনবল নিয়োগ
অ্যাকশনএইডে নিয়োগ
আকিজ গ্রুপে নিয়োগ