ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২১ বিকাল ৬:১

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫৩ জন। এর আগে গতকাল (রোববার) ৫১ জনের মৃত্যু ও এক হাজার ৮৭১ জন রোগী শনাক্ত হয়।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ৫৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৩৮৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৭২ হাজার ১২১টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৯৭২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ১৩১৬, ময়মনসিংহে ৪৩, চট্টগ্রামে ১৯৭, রাজশাহীতে ৯৬, রংপুরে ৪৬, খুলনায় ১৩০, বরিশালে ৬২, সিলেটে ৬৩ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ৪১ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৬ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ১৪, খুলনায় ৬, চট্টগ্রামে ১৪, রাজশাহীতে ৩, বরিশালে ১, সিলেটে ১, রংপুরে ০ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৭ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৪, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ১ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

প্রীতি / প্রীতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী