ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুকের রিট কার্যতালিকা থেকে বাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২৫ দুপুর ১:৪২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদ এর দায়ের করা রিট আবেদন (আউট অব লিস্ট) কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিট শুনানির জন্য উপস্থাপন করা হলে সোমবার (২ জুন) হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ফারুক আহমেদ। ফারুক আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন রোববার (১ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন।

রিটে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুকের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, সোমবার (২ জুন) রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং ৯ জন বোর্ড পরিচালকের মধ্যে আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি বৃহস্পতিবার গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি।

পরদিন শুক্রবার বিকেলে জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্তে নতুন সভাপতি হন। পরিচালকদের ভোটে সর্বসম্মতিক্রমে নিয়োগ পান তিনি।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর