ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদসহ তিন জনের জামিন নামঞ্জুর


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৪-৬-২০২৫ রাত ৮:৫১

রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনে করা মামলায় শীর্ষ সন্ত্রাসী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত এবং এম এ এস শরীফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৪ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। জামিনের পক্ষে আদালতে শুনানি করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট লুৎফা বেগম পারুল।

এর আগে গত ২৮ মে আদালত এই তিন আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিনে একই মামলায় গ্রেফতারকৃত অপর শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

৩ জুন রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষ জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য ৫ জুন দিন ধার্য করেন। বর্তমানে সুব্রত বাইন রিমান্ডে রয়েছেন।

হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার এসআই মোকছেদুল ইসলাম আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২৭ মে ভোর ৫টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের আরও দুই সহযোগী—শ্যুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর