২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বিকালে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি হবে তাঁর জাতিসংঘে ১৮তম ভাষণ।
জাতিসংঘ সচিবালয় উল্লেখ করেছে যে, এ বিশ্বসংস্থার ইতিহাসে আর কোনো দেশের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীর এমন ভাগ্য হয়নি।
সূত্রটি আরও জানিয়েছেন, জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে অসাধারণ অবদানের জন্য শেখ হাসিনার মতো আর কেউই এত বেশি অ্যাওয়ার্ড লাভেও সক্ষম হননি। শেখ হাসিনার ঝুড়িতে নেতৃত্বে বিচক্ষণতায় মানুষের জীবনমানের উন্নয়নে সাফল্য প্রদর্শনের ২৭টির অধিক অ্যাওয়ার্ড রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ অধিবেশনে ভাষণের পর নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্সেও শেখ হাসিনা ভার্চুয়ালি মিলিত হবেন। প্রবাসীদের একটি সমাবেশেও ভার্চুয়ালি বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নামও ঘোষণা করতে পারেন।
সূত্র জানান, ২৫ সেপ্টেম্বর শেখ হাসিনার ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগের কথা রয়েছে। সেখানে চিকিৎসার ফলোআপ ছাড়াও মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাঁর ভার্চুয়ালি বৈঠকের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, করোনার কারণে একেবারেই নগণ্যসংখ্যক প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশের নেতা শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন। বিশেষ ফ্লাইটে নিউইয়র্কে আসার পর স্বাস্থ্যবিধি শতভাগ মেনে সাধারণ অধিবেশনে অংশ নেবেন তিনি। সেখানে বিশ্বনেতারা সশরীরে উপস্থিত হয়ে নিজ নিজ বক্তব্য উপস্থাপনের সুযোগ পেলেও সদস্য দেশসমূহের ডেস্কেও বসবেন সীমিতসংখ্যক কূটনীতিক/পদস্থ কর্মকর্তারা। গণমাধ্যমকর্মীদের গতিবিধিও পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানতে হবে জাতিসংঘের টিভি ফুটেজ ও ওয়েবসাইট থেকে।
প্রীতি / প্রীতি
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি
ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী
ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা