ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আন্দোলনের রূপরেখা ঠিক করতে বৈঠকে বিএনপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৯-২০২১ দুপুর ৪:৩৩

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের রূপরেখা ঠিক করতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে বসেছে বিএনপি।

মঙ্গলবার বিকেল ৩ টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়াল এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত আছেন।

তিন দিনব্যাপী এই ধারাবাহিক বৈঠকের প্রথম দিন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে বসেছে বিএনপি।

দ্বিতীয় দিনের (বুধবার) বৈঠকে অংশ নেবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহ সম্পাদকরা এবং শেষ দিনে (বৃহস্পতিবার) দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক হবে।

দলটির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির করণীয় ঠিক করতে নেতাদের মতামত নিতে এই বৈঠক ডাকা হয়েছে।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মিজানুর রহমান মিনু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, ব্যারিস্টার শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ প্রমুখ।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক হয়েছিল। ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন