ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু আক্রান্ত আরো ২৮৮ জন হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৯-২০২১ বিকাল ৭:১৪

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৩২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ রোগীই রাজধানীর বাসিন্দা। সবমিলিয়ে এ বছর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অন্তত ৫৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২৮৮ জন নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৭১ জনে।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৬৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৮৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৪ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ১৯৬ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

জামান / জামান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী

ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২