ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আদালতের রায়ে খালাসপ্রাপ্ত পুতুল বিনা বিচারে ৬ বছর কারাবন্দি: 'লিগ্যাল এইড' এর কল্যাণে মুক্তি


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ২৫-৬-২০২৫ রাত ১০:৪৯
আদালতের রায়ে খালাসপ্রাপ্ত হয়েও ছয় বছর ধরে অকারনে কারাবন্দি মোঃ মাসুদ রানা ওরফে 'পুতুল'। আজ ২৫ শে জুন দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পান পুতুল। জানা যায়,  ঢাকার দায়রা আদালতের একটি মামলায় বিশেষ ট্রাইবুনাল  মামলা নাম্বার ১৯৯৭/২০০০ যা কোতোয়ালি থানার মামলা নং ৪৯(৬)৯৮ থেকে উদ্ভূত। উল্লেখ্য উক্ত মামলায়  ২০১৩ সালে পুতুল খালাস পেলেও ২০২০ সালে একই মামলায় আবার পুতুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শুরুতে তাকে রাখা হয় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে; পরে ২১/০৩/২০২৫ এ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। ২০২৫ সালের ২৩ শে জুন বিকেলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক  সৈয়দ আজাদ সুবহানী বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে কারা অধিদফতর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বিষয়টির সত্যতা উদঘাটনের জন্য  ২৪ শে জুন ২০২৫ তারিখ সকালে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব নাসরিন জাহান, ঢাকার জেলা লিগ্যাল এইড অফিসার জনাব মোঃ সায়েম খান, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক জনাব ফারিন ফারজানা ও জনাব তৌফিকুল ইসলাম, সিনিয়র জেল সুপার জনাব সুরাইয়া আক্তার এবং কারা-কর্মকর্তাবৃন্দ। বিষয়টির সত্যতা উদঘাটিত হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় পুতুলের মুক্তির ব্যবস্থা গ্রহণ করা হয়।অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালত এ বিষয়ে অবগত হয়ে ২৪/৬/২০২৫ ইং তারিখে রিলিজ আদেশ ইস্যু করেন।
লিগ্যাল এইডের পরিচালক সৈয়দ আজাদ সুবহানী  বলেন, 'প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের অঙ্গীকার।' সেই সাথে তিনি বলেন অসহায় ও দুঃস্থদের আইনগত সহয়তা নিশ্চিতের লক্ষ্যে লিগ্যাল এইড কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর