ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ১০:২৩

আজ ১৫ সেপ্টেম্বর, ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। চলতি বছর জাতিসংঘ দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘ভবিষ্যৎ সংকট মোকাবিলায় গণতান্ত্রিক স্থিতিশীলতা জোরদার করা।’ 

২০০৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন পালনের সিদ্ধান্ত হয়। এর পর থেকেই প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, করোনা মহামারির গত ১৮ মাসের ভয়াবহতা আমাদের শিখিয়েছে ভবিষ্যতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক চর্চায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। প্রমাণ হয়েছে, মানবজাতির সামনে জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে সুশাসন চর্চাই সবচেয়ে বড় রক্ষাকবচ। 

তিনি বলেন, নাগরিক অধিকারের যথাযথ সুরক্ষা ও মর্যাদাপূর্ণ অবস্থান ছাড়া গণতন্ত্র বিকশিত হয় না এবং বাঁচে না।

করোনা থেকে যথাযথ শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে ভবিষ্যতে যে কোনো সংকটে মানবজাতির অস্তিত্ব রক্ষায় গণতন্ত্রকে সমুন্নত রাখার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, ‘গণতান্ত্রিক উৎকর্ষ সাধনে প্রতিবন্ধক নানা আইন ও নীতি কাঠামোর মাধ্যমে এখনো ভয়হীন, মুক্ত ও স্বাধীন মত প্রকাশের অধিকার সংকুচিত করা হচ্ছে।’

প্রীতি / প্রীতি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে

‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলন শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

দেশে ফিরেছেন ৬৪১৬৩ হাজি

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে’

চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

প্রতিষ্ঠাবার্ষিকী-মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপি

ঢাকায় ভূমিকম্প অনুভূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা বেইজিংয়ের