দ্রুতই দেশে করোনা ভ্যাকসিন তৈরি হবে : স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশে অতি দ্রুত করোনা ভ্যাকসিন তৈরি করা হবে। এ লক্ষে প্রস্তুতির কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এখন পর্যন্ত ১৬ কোটি ভ্যাকসিনের অর্ডার আছে বলেও তিনি জানান।
বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আইন প্রণয়নের সময় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় মন্ত্রী সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যে উপস্থাপিত বিভিন্ন অভিযোগ ও প্রশ্নেরও তিনি উত্তর দেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
জাহিদ মালেক স্বপন বলেন, আমরা শুধু ভ্যাকসিন আনছি না; প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব দেশে করোনার ভ্যাকসিন তৈরি করা। সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। অতি দ্রুত দেশে ভ্যাকসিন তৈরি করা হবে। ইতোমধ্যে আড়াই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। দেড় কোটি মানুষকে ডাবল ডোজ করে টিকা দেওয়া হয়ে গেছে। চীন থেকে ৬ কোটি ডোজ টিকার নিশ্চয়তা পাওয়ার পর দেখলাম এই টিকা আনতে দুই থেকে তিন হাজার কোটি টাকা দরকার। প্রধানমন্ত্রী বলেছেন, টাকা যত লাগুক টিকা নিয়ে আনতে হবে। আমরা কোভ্যাক্স থেকে ৫ কোটি টিকা পাবো। সব মিলিয়ে ১৬ কোটি ভ্যাকসিনের অর্ডার আছে। ভ্যাকসিন গ্রামগঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্যব্যবস্থার যে উন্নতি হয়েছে; হাসপাতালের সার্ভিস ক্ষমতার উন্নতি হয়েছে সেটা করোনার সময় বোঝা গেছে। কেউ চিকিৎসার জন্য দেশের বাইরে যায়নি, যেতে পারেননি। দেশে মানুষ চিকিৎসা নিয়েছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে উন্নতমানের চিকিৎসা দেওয়া হয়েছে। কোভিড, নন কোভিড, ডেঙ্গু সব চিকিৎসায় দেশে হয়েছে। আমরা ১২০টি সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি। করোনার চিকিৎসা ভালো হয়েছে বলেই আজ মৃত্যুর সংখ্যা ৩৫ এর নেমেছে। যেখানে আমেরিকায় এখন দেড় হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে। ভারতেও অনেক মানুষ মারা যাচ্ছে।
প্রীতি / প্রীতি
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি
ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী
ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা