যমুনায় কর্ণফুলীর মতো টানেল হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
যমুনা নদীতে কর্ণফুলীর মতো আরেকটি টানেল নির্মাণে সমীক্ষা চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর বিকল্প একটি সেতুর প্রয়োজন আছে, দ্বিতীয় একটি টানেলের সমীক্ষা কার্যক্রম চলছে। সমীক্ষার সঠিক ফলাফল যদি আসে তাহলে ভবিষ্যতে সেখানে একটি টানেল নির্মাণ করা হবে। সরকারের এ ধরনের একটি চিন্তা-ভাবনার কথা জেনেছি। এটি বাস্তবায়িত হলে কর্ণফুলীর পর যমুনায় হবে দেশের দ্বিতীয় টানেল।’
খালিদ মাহমুদ বলেন, ‘যমুনা নদী অর্থনৈতিক করিডোর। এ নদীতে তিস্তার মতো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে ভাঙনের হাত থেকে জমি রক্ষা এবং নদীর পানিকে ব্যবহার করে কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা যাবে।’
খালিদ মাহমুদ বলেন, তিস্তা নদীকে ঘিরে আমাদের পরিকল্পনা আছে। বন্যার সময় প্রতিবছর তিস্তা নদী ভেঙে যাচ্ছে। ভাঙনরোধ করতে সঠিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা হবে। নদীর পানি ধরে রেখে কাজে লাগানোর জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিস্তায় প্রকল্প নেওয়া বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ‘পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে। প্রধানমন্ত্রীর প্রস্তাবনায় আছে, চীন আগ্রহ প্রকাশ করেছে। এর বাইরেও ইউরোপীয় দেশ এবং ভারত আগ্রহ প্রকাশ করেছে। সবগুলোই পর্যালোচনা চলছে।’
অনুষ্ঠানে বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।
প্রীতি / প্রীতি
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি
ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী
ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা