ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নিহত কর্মীর বাড়িতে ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ আহূত গত ২৮ জুনের মহাসমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত নাটোরের গুরুদাসপুরের মরহুম মোস্তফা কামালের শোকাহত পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে আজ ৮ জুলাই দুপুরে মরহুমের বাড়িতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।
তিনি মরহুমের কবর জিয়ারত করেন। আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা প্রদান করে আর্থিক হাদিয়া দেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মরহুমের পরিবারের দায়িত্ব গ্রহণ করার ব্যাপারে তাদের অবহিত করে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তিনি বলেন, "ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে গিয়ে তার এই মৃত্যুতে আল্লাহ তায়ালা শাহাদাতের মর্যাদা দান করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা দোয়া করি আল্লাহ জান্নাতে তার মর্যাদা আরও উন্নত করে দিন।"
শায়েখে চরমোনাই এর সাথে এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী কামাল উদ্দিন সিরাজী, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
রিয়াদ বিমানবন্দরে ১২ জনের মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ-নিন্দা
মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু
পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান
সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে
অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান
তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা
মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত
আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ
রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী