মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড
১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক অরুনাভ চক্রবর্তী জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কবির মোল্লা, মোঃ ইছহাক ও সঞ্জয় দাস ওরফে মোঃ হোসেন (নও মুসলিম)। এদিন রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়।
বাদী এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ৩০ নভেম্বর কতিপয় ব্যক্তি টয়োটা ল্যান্ডক্রুজার জীপ গাড়িতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার যাত্রাবাড়ীর দিকে আসছে বলে গোপন সংবাদ পান। পরবর্তীতে বাদী গাড়িটি আটক করে তাতে তল্লাশি করে সামনের বাম পাশের সিটের সামনে ড্যাশবোর্ডের নিচের বক্সে রক্ষিত ০১টি শপিং ব্যাগের ভিতরে নীল রঙের জিপারযুক্ত ৭০টি পলিপ্যাকে, যার প্রতিটি পলিপ্যাকে ২০০ পিস করে সর্বমোট ১৪ হাজার পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার মূল্য ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা। এরপর আসামিদের আটক করা হয়। পরবর্তীতে যাত্রাবাড়ী থানার পরিদর্শক শফিকুল ইসলাম আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এরপর গত বছরের ১৩ ফেব্রুয়ারি একই থানার এসআই মোঃ নূর আলম সিদ্দিক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সংশ্লিষ্ট আদালতের পিপি মুঃ আব্দুল নূর ভূইয়া।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ