ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

এক মাস পর সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২১ রাত ৯:৫৮

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘ এক মাস পর করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুস সাত্তার বলেন, আজ ম্যাডামকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন, গত এক সপ্তাহে খালেদা জিয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন ডাক্তাররা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে সিসিইউ থেকে কেবিনে নেয়ার সিদ্ধান্ত হয়।

এক চিকিৎসক জানান, ম্যাডামকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হলেও কবে বাড়ি ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না। কারণ তার শারীরিক অবস্থা বাসায় ফিরে যাওয়ার মতো উন্নতি হয়নি। তবে, তিনি এখন স্বাভাবিক কথা বলতে পারেন। অন্যের সাহায্য নিয়ে হাঁটতেও পারেন।  গত এক সপ্তাহ ধরে তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়া বন্ধ করে দেয়া হয়েছে। হার্টের অবস্থা বেশ ভালো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ফুসফুসে এখন আর পানি জমে না। তবে আথ্রাইটিসসহ আগের যেসব সমস্যা আছে সেগুলো নিয়ে এখন চিকিৎসা চলবে।

গত ৩ মে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়। এর আগে গত ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি করোনা পজিটিভ ছিলেন। তবে তাকে হাসপাতালের নন-করোনা ইউনিটের কেবিনে রাখা হয়েছিল। গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এর প্রায় এক মাস পর এবং হাসপাতালে নেয়ার প্রায় দুই সপ্তাহ পর তিনি করোনামুক্ত হন।

জামান / জামান

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত