ইতিহাসে প্রথমবার হাইকোর্টে বিচারপতি নিয়োগে ভাইভা: স্বচ্ছতার নতুন দিগন্ত উন্মোচন
বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক পালাবদল ঘটেছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো মুখোমুখি সাক্ষাৎকার (ভাইভা) গ্রহণ করা হয়েছে, যা বিচারপতি নিয়োগে বহুল প্রতীক্ষিত স্বচ্ছতা ও কাঠামোগত পরিবর্তনের এক বাস্তব প্রতিফলন।
এই ভাইভা প্রক্রিয়া গতকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চূড়ান্তভাবে নির্বাচিত ৫৩ জন আইনজীবী। ভাইভা গ্রহণ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।
কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন স্বয়ং প্রধান বিচারপতি। এছাড়াও এতে ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের প্রবীণ বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল এবং দুজন বিশেষজ্ঞ সদস্য – আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের।
এই প্রক্রিয়া পরিচালিত হয়েছে 'সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫' অনুযায়ী। গত ২১ জানুয়ারি গঠিত এই কাউন্সিলের তত্ত্বাবধানে বিচারপতি নিয়োগের এ নতুন অধ্যায় শুরু হয়। অতীতে বিচারপতি নিয়োগ রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত সুপারিশ এবং তদবির নির্ভর ছিল বলে অভিযোগ থাকলেও এবারই প্রথমবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ২৮ মে বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩০০টিরও বেশি আবেদন জমা পড়ে, যেখান থেকে যাচাই-বাছাই শেষে ৫৩ জনকে ভাইভার জন্য ডাকা হয়।
প্রধান বিচারপতি ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর এক বক্তৃতায় বিচার ব্যবস্থার সংস্কারের রূপরেখা তুলে ধরেছিলেন। তখনই ইঙ্গিত দিয়েছিলেন, বিচারপতি নিয়োগে রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বচ্ছ ও কাঠামোবদ্ধ নিয়ম প্রবর্তনের। তারই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট একটি গবেষণা প্রতিবেদন ও আইনের খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠায়, যা পরে রাষ্ট্রপতির আদেশে অধ্যাদেশ আকারে প্রণয়ন হয়।
সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগের এই প্রক্রিয়া ভবিষ্যতের জন্য একটি রোল মডেল হয়ে উঠতে পারে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা সম্ভব।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ