ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টিকার দাবিতে সোহরাওয়ার্দীতে প্রবাসীদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২১ দুপুর ১২:৫৯

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকার দাবিতে বিক্ষোভ করছেন প্রবাসীরা। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে টিকার দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। এ সময় প্রবাসীরা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে টিকা কবে পাবেন সে বিষয়ে কথা বলতে বিক্ষোভকারীদের পক্ষ থেকে ৫ জন ও পুলিশ কর্মকর্তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে এক ঘণ্টা আলোচনা করেন। এরপরও প্রবাসীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

প্রবাসীরা জানান, মেসেজ আসার পর আমরা টিকা নিতে এসেছি। কিন্তু এখানে মডার্না ও ফাইজারের প্রথম ডোজ নেই। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা কী করব‍? আমরা অনেক টাকা খরচ করে টিকার জন্য গ্রাম থেকে এসেছি।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান প্রবাসীদের জানিয়েছেন, আমাদের কাছে ফাইজার ও মডার্নার টিকা নেই। এখন সিনোফার্মের টিকা চলছে। টিকা না দিলে আমরা আপনাদের কিভাবে দেব? আপনারা সিনোফার্ম নিলে এখনই দিতে পারব। আমাদের কাছে শুধুমাত্র দ্বিতীয় ডোজের জন্য মডার্না আছে।

এদিকে পুলিশ বলছে, পরিচালকের কথা আমরা প্রবাসীদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তারা কোনোভাবেই মানছেন না। তারা হাসপাতালে বিক্ষোভ করছেন। সরকার টিকা না দিলে হাসপাতাল কিভাবে দেবে? এখানে তো আর টিকা তৈরি হয় না। তাদের দাবি, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারাও নিরুপায় হয়েই বিক্ষোভ করছেন।

পরিচালকের সঙ্গে যে ৫ জন প্রবাসী কথা বলেছেন তাদের মধ্যে কুমিল্লা থেকে টিকা নিতে আসা একজন বলেন, আমরা মেসেজ পেয়েছি। তারা বলছে সিনোফার্ম নিতে। কিন্তু এই টিকা নিলে সৌদিতে প্রবেশ করতে দেবে না। আমাদের মডার্না বা ফাইজারের টিকা নিতে হবে। হাসপাতালের পরিচালক আমাদের জানিয়েছেন, এখানে ফাইজার এবং মডার্নার টিকা নেই। তিনি বিষয়গুলো আমাদের জানিয়েছেন। এক ঘণ্টা আলোচনা শেষে বিষয়টি সবাইকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কেউ বিশ্বাস করছে না। হাসপাতালের ভেতরে এখনো বিক্ষোভ চলছে।

জামান / জামান

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী

ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা