রোববার থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজ বিক্রি শুরু
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ রোববার থেকে ৩০ টাকা কেজি দরে ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজও বিক্রি করবে।
টিসিবির জনসংযোগ কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, রোববার থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজও বরাদ্দ থাকবে। প্রতিকেজি ৩০ টাকা। জনপ্রতি সর্বোচ্চ দুই কেজি বিক্রি করা হবে। পাশাপাশি অন্যান্য পণ্য আগের মূল্যেই বিক্রি করা হবে।
৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ২০২১-২২ অর্থবছরের তৃতীয় কিস্তিতে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে পেঁয়াজ বরাদ্দের কথা জানানো হয়।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর জানান, দুই বছর ধরে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতির অভিজ্ঞতার আলোকে স্থানীয় বাজার নিয়ন্ত্রণে টিসিবি প্রতিবছর সেপ্টেম্বর মাস থেকে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে পেঁয়াজ যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
প্রীতি / প্রীতি
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী
ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
Link Copied