ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অক্টোবরে ঢাকায় আসছে মেট্রোরেলের ৪ বগি ও ২ ইঞ্জিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৯-২০২১ দুপুর ১:২৪

গত সপ্তাহে মোংলা বন্দরে পৌঁছানো মেট্রোরেলের চারটি বগি ও ইঞ্জিন দুটি অক্টোবর মাসে ঢাকায় পৌঁছাবে। বর্তমানে এগুলোর ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মোংলা সমুদ্র বন্দরের শুল্ক ও ভ্যাট সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়া শেষে মেট্রোরেলের পঞ্চম এই সেট নদীপথে অক্টোবরে ঢাকার উত্তরায় ডিএমটিসিএল ডিপোতে এসে পৌঁছানোর জন্য সময় নির্ধারিত আছে। 

আগামী বছর ডিসেম্বরে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু করা যেতে পারে বলে প্রকল্প কর্মকর্তারা আশা প্রকাশ করছেন। গত ২৯ আগস্ট উত্তরা থেকে মিরপুরের পল্লবী স্টেশন রুটের রেলপথে পরীক্ষামূলক মেট্রোরেল পরিচালনা করা হয়। তার আগে পূর্বপ্রস্তুতি হিসেবে ২৭ আগস্ট দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। মেট্রোরেল পরিচালনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এ দুই দফায় চলাচলে কোনো সমস্যা হয়নি।   

মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার (সিপি-৮) এবিএম আরিফুর রহমান জানিয়েছেন, উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রো ট্রেন পরিচালনা করতে কোনো প্রতিবন্ধকতা পাওয়া যায়নি। মেট্রোরেল চালানোর সময় পরপর স্টেশনগুলোতে ট্রেন থামানো হয়েছে। সবকিছু ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়েছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেলের উড়ালপথ কংক্রিটের দেয়াল দিয়ে বেষ্টিত। ট্রেন চলাচলকালে তাই পথচারীরা মেট্রোরেল দেখতে পারবেন না। সড়কের পাশে উঁচু ভবন থেকে মানুষজন এই ট্রেন চলাচল দেখতে পাবেন। 

তিনি আরো জানান, এখন মিরপুর অংশে মেট্রোরেলের একাধিক স্টেশনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রকল্পের বিভিন্ন অংশের কাজ দ্রুত এগিয়ে নেয়ার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। 

জামান / জামান

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী

ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা