২৭ কার্যদিবসে ৮৬০৫২ মামলায় জামিন আবেদন নিষ্পত্তি
সারাদেশে অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে ২৭ কার্যদিবসে ৮৬ হাজার ৫২টি মামলার জামিনের আবেদন ভার্চুয়াল শুনানিতে নিষ্পত্তি করা হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সোমবার (২৪ মে) এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১২ এপ্রিল হতে গতকাল ২৩ মে পর্যন্ত মোট ২৭ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৮৬ হাজার ৫২ টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এবং মোট ৪৫ হাজার ৮০২ জন আসামি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
তিনি জানান, এরমধ্যে এই ২৭ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৬১২ জন।
সুপ্রিমকোর্টের মুখপাত্র জানান, গতকাল ২৩ মে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩ হাজার ১০৯ টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। এবং ১ হাজার ৭২২ জন হাজতি (অভিযুক্ত ব্যক্তি) জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল উপস্থিতিতে মামলার শুনানি চলছে।
প্রীতি / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা