ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সামাসহ দুইজন কারাগারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২৫ বিকাল ৭:৪০

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন সরকারবিরোধী মিছিল দেওয়ায় পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সামাসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। 
অপর আসামি হলেন পিরোজপুরের তেলিখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম।
এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির খিলগাঁও জোনাল টিমের পরিদর্শক আলমগীর হোসেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য নিশ্চিত করেন। 
মামলার এজাহারে বলা হয়, গত ২৬ মার্চ ভোর ৫টা ২৫ মিনিটের দিকে পল্টন থানাধীন গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে ৫০ থেকে ৬০ জন মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত ২৬ মার্চ পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।

 

Aminur / Aminur

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর