ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বিএনপির বাজেট সমালোচনা অন্ধবিদ্বেষপ্রসূত : ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৬-২০২১ দুপুর ৩:৫৪

বিএনপির বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৪ জুন) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি ভালো কিছু দেখতে পায় না। বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী। করোনার সংকটকালীন বাস্তবমুখী, সময়োপযোগী, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে বাজেট পেশ করা হয়েছে।

এ সময় সংগঠন গতিশীল করার বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, জেলা-উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন শিগগিরই শুরু করব। মহানগর উত্তরের সদস্য সংগ্রহের জন্য ২৭টি টিম করা হয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং সন্ত্রাসী ও চাঁদাবাজির সাথে জড়িত বিতর্কিতদের সদস্য করা যাবে না। এমন কাউকে সদস্য করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ঢাকা মহানগরের কমিটি করার ক্ষেত্রে স্থানীয়দের প্রাধান্য দেয়া হবে।

ঢাকা, কুমিল্লা ও সিলেটের উপনির্বাচনে প্রার্থিতার বিষয়ে কাদের বলেন, আগামী ১২ জুন মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করা হবে। তবে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেয়া হবে বলে জানান তিনি।

জামান / জামান

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত