ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

করোনায় আরো ৩৪ জনের মৃত্যু : নতুন শনাক্ত ১৮৮৭ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৬-২০২১ বিকাল ৫:১৯

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২০ ও নারী ১৪ জন। মৃত ৩৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮, বেসরকারি হাসপাতালে তিন এবং বাড়িতে তিনজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৭৫৮ জনে দাঁড়াল। শুক্রবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫০৯টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৪৫৯টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬০ লাখ ২১ হাজার ১৪৫টি। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত এক হাজার ৮৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠেন এক হাজার ৭২৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ৪৭ হাজার ৭৫৮ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯২দশমিক ৫১ শতাংশ।

মৃত ৩৪ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, মৃত ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৫, বরিশালে একজন, সিলেটে তিনজন এবং রংপুরে পাঁচজনের মৃত্যু হয়।

জামান / জামান

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা

সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, জলকামান-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

৩১ হাজারের বেশি পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি

সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর