ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএনপি কোনোদিনই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না : কৃষিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৯-২০২১ বিকাল ৭:৫৮

জামায়াত, ধর্মান্ধ, জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক রেখে বিএনপি কোনদিনই আর এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। বুধবার(২২ সেপ্টেম্বর) ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে 'বঙ্গবন্ধুর স্বপ্ন কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি দেশের একটি বড় রাজনৈতিক দল, যারা সামরিক শাসন, স্বৈরাচারী কায়দায় ও গণতন্ত্রের লেবাস পড়ে দীর্ঘদিন ক্ষমতায় ছিলো। বিএনপি যদি মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ধারণ করে ও গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে গড়ে ওঠে-তাহলে একটি ভালো বিরোধী দল হিসেবে গড়ে উঠবে। আমরা দেশে মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার ধারক একটি বিরোধী দল চাই।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কৃষি উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে। প্রতি শতাংশ জমিতে এখন এক মণ ধান উৎপাদিত হচ্ছে। কিন্তু কৃষির উৎপাদন যেভাবে বেড়েছে, সেভাবে প্রক্রিয়াজাত ও ভ্যালু অ্যাড করে কৃষির শিল্পায়ন না করতে পারলে কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর ঘটবে না। কৃষি প্রক্রিয়াজাত ও ভ্যালু অ্যাড করে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃষিপণ্যের বাজার বিস্তৃত করতে হবে। এ জন্য কৃষিকে শিল্পায়নের সঙ্গে আরো সম্পর্ক বাড়াতে হবে।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন