দ্বিতীয় ডোজের আওতায় ১ কোটি ৫৭ লাখ মানুষ
দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে ৩ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৫৬৯ ডোজ টিকা দেয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার ৫১১ ডোজ টিকা মজুদ আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৩১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৮১ হাজার ২৫২ জন। এছাড়া বৃহস্পতিবার দুই ডোজ মিলিয়ে দেয়া হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৬৭৩ ডোজ টিকা।
এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৬ হাজার ৩২২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৮৯৬ জনকে। পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে ১০ হাজার ৯৫৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৬৪৭ জনকে। এছাড়া সিনোফার্মের টিকা বৃহস্পতিবার প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮৮ হাজার ২৭৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৫১ হাজার ৫৯৪ জন।
মডার্নার টিকা বৃহস্পতিবার প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৪০৪ জন এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৯ হাজার ৫৮১ জনকে। এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৪৩৪ জন।
জামান / জামান
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত