ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজের লোকদের কমিটিতে রাখা যাবে না : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ১:৩০

নিজের অবস্থান ভারি করার জন্য নিজের লোকদের কমিটিতে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন। জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করতে হবে। নিজের অবস্থান ভারি করার জন্য নিজের লোকদের কমিটিতে রাখা যাবে না।

তিনি বলেন, দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের কমিটিতে সুযোগ করে দিতে হবে। যাদের মানুষ পছন্দ করে তাদেরই নেতা বানাতে হবে। নিজের পছন্দের কাউকে নয়। যেসব জনপ্রতিনিধি অপকর্ম, মাদক, সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের আগামীতে যেকোনো পর্যায়ের নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হবে না।

বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা দেশের জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে লুটপাটের জন্য। যারা নিজেদের নেত্রীর জন্য একটা কার্যকরী মিছিল করতে পারে না তাদের মুখে আন্দোলনের কথা মানায় না। বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্রের অংশ। জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। তাই নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি ভালো নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে দেশে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, একাধিক আন্ডারপাস, চার লেন, আট লেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ায় বিএনপির গায়ে জ্বালা ধরেছে। বিএনপি নেতাদের এত উন্নয়ন সহ্য হয় না বলে তারা প্রলাপ বকছে।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন