১৪০ পুলিশ সদস্যের জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ
জাতিসংঘ শান্তিরক্ষার কাজে অসামান্য অবদান ও পেশাদারিত্ব প্রদর্শনের জন্য মালির রাজধানী বামাকোতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৪০ জন সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত করা হয়েছে। পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে এক বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করায় এ পদক প্রদান করা হয়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতরের পক্ষ থেকে বলা হয়, মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইইউএসএমএ) সদরদফতর ব্যানএফপিইউ ক্যাম্প-এ এ পদক প্রদান অনুষ্ঠিত হয় গত ২১ সেপ্টেম্বর। এমআইইউএসএমএ পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিন, এফপিইউ সদস্যদের মেডেল পরিয়ে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চিফ অব অপারেশনস শারফাদিন মার্গিস, এমআইইউএসএমএ-এ নিয়োজিত বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যরা।
পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করে সকলকে অভিনন্দন জানান। মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১ এর সক্রিয় সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আজকের এ মেডেল প্রাপ্তি তাদের সেই অবদানের স্বীকৃতি।
চলমান কোভিড-১৯ মহামারীসহ সংঘাতপূর্ণ এলাকায় সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ পুলিশের সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখায় সকলকে ধন্যবাদ জানান কমান্ডার বেলাল উদ্দিন।
জামান / জামান
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার