আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল প্রকাশ
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে ৫৯৭২ জন উত্তীর্ণ হয়েছেন। তবে প্রয়োজনীয় নথিপত্র জমা না দেয়ায় নয়জনের ফলাফল ইউথহেল্ড রাখা হয়েছে। ৩০ দিনের মধ্যে কাগজপত্র জমা না দিলে তাদের ফলাফল বাতিল করা হবে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এছাড়া একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্য়ন্ত আরো তিনজনের ফলাফল উইথহেল্ড রাখা হয়েছে। উত্তীর্ণরা এখন তাদের সংশ্লিষ্ট আইনজীবী সমিতিতে ছয় মাসের মধ্যে মেম্বারশিপ নিয়ে আইনপেশা শুরু করতে পারবেন।
৩১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ওই শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে ২০২০ সালের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২৯ মে রাতে বার কাউন্সিলের ওয়েব সাইটে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
জামান / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা