প্রথম দিনে আ’লীগের মনোনয়ন ফরম নিলেন ২১ জন
ঢাকা, সিলেট, কুমিল্লার ৩টি সংসদীয় আসনের উপ-নির্বাচন হবে আগামী ১৪ জুলাই। এসব উপ-নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। প্রথম দিনে ২১ জন দলটির মনোনয়ন ফরম নিয়েছেন। তাদের মধ্যে ৬ জন ঢাকা-১৪ আসনে, ৭ জন সিলেট-৩ আসনে এবং ৮ জন কুমিল্লা-৫ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম নিয়েছেন আগা খান মিন্টু, মো. মিজানুর রহমান, আরিফ আহমেদ চৌধুরী, ফরিদুল হক, মো. মাইনুল হোসেন খান এবং এবিএম মাজহারুল আনাম।
সিলেট-৩ আসনের মনোনয়ন ফরম নিয়েছেন মো. মিজবাউদ্দিন সিরাজ, এনাম উল ইসলাম, শামীম ইকবাল, হাবিবুর রহমান, হাজী মো. সাইফুল আলম, এম সাদরুল আহমেদ খান এবং ফারজানা চৌধুরী।
কুমিল্লা-৫ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এসএম জাহাঙ্গীর আলম, হেলেনা জাহাঙ্গীর, আব্দুল মমিন ফেরদৌস, সেলিম সোবহান খসরু, সোহরাব খান চৌধুরী, সাজ্জাদ হোসেন, মো. জাহাঙ্গীর খান চৌধুরী, মো. আবু ছালেক (সেলিম রেজা চৌধুরী)।
গত বুধবার (২ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদের এই তিন আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়নপ্রত্যাশীদের প্রতি মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়।
শুক্রবার (৪ জুন) থেকে আগামী বৃহস্পতিবার (১০ জুন) পর্যন্ত বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে আওয়ামী লীগ। রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেখানেই আবেদনপত্র জমা দিতে হবে।
মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম ছাড়াই প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী ১০ জুন বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ শূন্য আসনের উপ-নির্বাচন হবে আগামী ১৪ জুলাই। বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, এই তিন আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ ১৪ জুলাই।
জামান / জামান
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান