পাঁচ লক্ষ পিস ইয়াবার মামলায় ৪ যাবজ্জীবন, একজনকে ৫০ লক্ষ টাকা, ৩ জন কে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস কারাদন্ড প্রদান
আজ (৬ই নভেম্বর)ঢাকার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা ৫ ম আদালতের বিজ্ঞ বিচারক ইসরাত জাহান মুন্নি পাঁচ লক্ষ পিস ইয়াবার মামলায় চারজনকে যাবজ্জীবন, একজনকে ৫০ লক্ষ টাকা, ৩ জন কে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস কারাদন্ড প্রদান করেছেন। মামলার বিবরনে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বিগত ৩-৪-১৯ ইং তারিখের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০( গ)/ ৪০/৪১ রুজু হয়। দায়রা মাঃ নং ৫২১/২১। মামলায় তদন্ত কর্মকর্তা মোঃ তোজাম্মেল হক বিগত ২১/৬/২২ তারিখ ৪ জনকে আসামীও ১৭ জনকে সাক্ষী করে চার্জ সীট প্রদান করেন। বিজ্ঞ আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে শেষে আজ পলাতক আসামি মর্তুজা কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ লক্ষ টাকা অর্থদণ্ড অন্য ৩ জন তুহিন,সবুজ ও শাহজাহান কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে এড. খান মোঃ জহিরুল ইসলাম ও আসামী পক্ষে এড.মোঃ শাহ আলম মামলা পরিচালনা করেন ।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ