ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিএনপির নির্বাচনে যাওয়ার সাহস নেই : শিল্পমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৯-২০২১ দুপুর ১:৩৬

ইনডেমনিটি আইন যেমন বাতিল করা হয়েছিল তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) বাতিল করা দরকার ছিল বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেছেন, বিরোধী দল বিএনপির আজ নির্বাচনে যাওয়ার সাহস নেই। সোমবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও আওয়ামী শিল্পগোষ্ঠী আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আমরা আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। যেখানে বঙ্গবন্ধু ছিলেন গণতান্ত্রিক নেতা। বিভ্রান্তকারী কোনো দলের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তিনি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি করতেন না। নির্বাচনের মাধ্যমেই প্রত্যেকটি নির্বাচন তিনি মোকাবিলা করেছেন। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে আমরা আছি।

তিনি বলেন, ক্যান্টনমেন্টের দল বিএনপি বিলুপ্ত হওয়ার কথা ছিল। এটি হত্যাকারীদের দল। তাদের রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগই ছিল না। তারা হত্যাকারী, তারা আসামি। আমি আবেদন করব জনগণ যেন তাদের প্রত্যাখ্যান করে। তারা ইতিহাসের আস্তাকুড়ে চলে যাবে।

এমএসএম / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন