বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম
বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইউনিফর্মের মান যাচাইয়ে ইতোমধ্যে ট্রায়ালও শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি রঙ ও মানের ইউনিফর্মের ট্রায়াল চলছে। ট্রায়ালের মাধ্যমেই চূড়ান্তটি বেছে নেয়া হবে।
ধারণা করা হচ্ছে, পুলিশের সব ইউনিটের ইউনিফর্মের রঙ একই হবে। তবে আগের এক রঙে থাকছে না পুলিশের ইউনিফর্ম। এক রঙের পরিবর্তে মিশ্র রঙ হতে পারে।
পুলিশ সদরদফতর সূত্রে জানা যায়, বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন একটি নিয়মমাফিক কাজ। বেশ কয়েক বছর পরপরই বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পুলিশের ইউনিফর্মে বিভিন্ন পরিবর্তন আনা হয়। যেমনটি হয়েছিল ২০০৪ সালে এবং ২০০৯ সালে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলানোর জন্যও পরিবর্তন করা হয়। এছাড়া আবহাওয়াগত বিষয় মাথায় রেখেও বাহিনীর পুলিশের ইউনিফর্মে পরিবর্তন করা হয়। এরই ধারাবাহিকতায় পরিবর্তন আনা হচ্ছে।
পুলিশের লজিস্টিক বিভাগ সূত্রে জানা যায়, নতুন ইউনিফর্মে সবচেয়ে বেশি যে বিষয়টিকে জোর দেওয়া হচ্ছে তা হলো কাপড়ের মান। সেক্ষেত্রে উন্নত বিশ্বের ১০-১৫টি দেশের পুলিশের ইউনিফর্ম বিশ্লেষণ করেছে বাংলাদেশ। এসব দেশের পুলিশের কাপড়ের মান বিবেচনায় রেখেই নতুন ইউনিফর্মের মান নির্ধারণ করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী নতুন ইউনিফর্মেও থাকছে হাফ ও ফুলহাতা শার্টের ব্যবস্থা। এক্ষেত্রে গরমকালে হবে হাফহাতা শার্ট, শীতকালে ফুলহাতা শার্ট। নতুন ইউনিফর্ম একরঙার বদলে হচ্ছে মিশ্র রঙের।
জামান / জামান
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই