র-এর এজেন্ট কারা, জানতে মুফতি ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ : হারুন
বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের মানুষকে হিন্দুস্তানের দালাল ও র-এর এজেন্ট কেন বলছেন, তা জানতেই মুফতি ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে যদি তিনি সন্তোষজনক বক্তব্য দিতে না পারেন তাহলে মামলা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তরের যুগ্ম-কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, মুফতি কাজী ইব্রাহিম করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন। সম্প্রতি করোনা ভাইরাসের টিকা নিয়ে তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়। তিনি ফেসবুক ও ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন। গত রাতেও ফেসবুক লাইভে তিনি বাংলাদেশের মানুষকে হিন্দুস্তানের দালাল ও র-এর এজেন্ট বলে প্রচার করেছেন। তিনি বিভিন্ন সময়ে করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য প্রচার করেছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে সন্তোষজনক বক্তব্য দিতে না পারলে তার বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক সময়ে ওয়াজ, ইউটিউব, ফেসবুকমহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন মুফতি কাজী ইব্রাহিম। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যেই সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা একেএম হাফিজ আক্তার বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমএসএম / জামান
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার