বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন
বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ২৮সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স লাউন্সে এ প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে শেখ হাসিনাকে এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত করায় তাকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে কমিটির নেতৃবৃন্দ। এ সময় অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি মোহাম্মদ সাদেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন; সাবেক ডি.আই.জি বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং নুরে মোহাম্মাদীয়া (সা.) হাফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ লোকমান হাকীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাদেক হোসেন বলেন, যুদ্ধাপরাধী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার চাই। এই বাংলার মাটিতেই তাদের বিচার করতে হবে। অনুষ্ঠানের সভাপতি হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন