ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, তীব্র যানজট নিউমার্কেট এলাকায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ৩:৩৭

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এতে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যানচলাচল। নিউমার্কেটসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসযাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা কলেজের সামনের মিরপুর সড়কে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫–এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা৷ মিছিল নিয়ে শিক্ষার্থীরা আজিমপুর মোড় ঘুরে এসে ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশের ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। এ কারণে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। 

এমএসএম / এমএসএম

যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

জাপানগামী বিমানের ফ্লাইটে তাজা ফল ও মাংস বহন নিষিদ্ধ

দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম

রোহিঙ্গা প্রত্যাবাসন-জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি

সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ-নাগরিকদের ৫০ শতাংশ

'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ'