খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসা সেবা দিতে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার।
বৃহস্পতিবার কাতার সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে এ বিষয়টি নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় কাতার দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৩০ নভেম্বরের কূটনীতিক পত্রের অনুরোধে সম্মতি জানিয়েছে।
এর আগে গত ২৯ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লেখেন ঢাকায় কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানির কাছে। পরদিন ৩০ নভেম্বর গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনের লন্ডনে উন্নতি চিকিৎসা নিশ্চিতের জন্য জরুরিভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় কাতার দূতাবাস আজ সকালে খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার বিষয়ে তাদের প্রস্তুতির কথা জানায়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, ঢাকা থেকে লন্ডন যাত্রার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র যত তাড়াতাড়ি সম্ভব কাতার দূতাবাসকে পাঠাতে হবে। বিএনপি চেয়ারপারসনের বিষয়ে বিস্তারিত তথ্য, লন্ডন সফরে খালেদা জিয়ার সহযাত্রীদের তালিকা এবং ঢাকা থেকে লন্ডন যাত্রার নির্ধারিত সময়সূচির বিষয়গুলো আছে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকায়।
জানা গেছে, ৩০ নভেম্বরের চিঠিতে গত জানুয়ারিতে চিকিৎসা নিতে লন্ডনযাত্রার সময় খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করায় কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সেবার জানুয়ারিতে ঢাকা থেকে লন্ডন এবং মে মাসে লন্ডন থেকে ঢাকায় খালেদা জিয়াকে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আনা নেওয়া করা হয়েছিল।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনেও নেতাকর্মীদের ভিড় করতে দেখা যায়।
খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল গতকাল বুধবার বিকেলে ঢাকায় এসেছেন। তাঁর চিকিৎসায় সহায়তা করতে গতকালই যোগ দেয় চীন থেকে আসা চার সদস্যের আরেকটি চিকিৎসক দল। গতকাল রাত ৯টার পর তাঁরা ঢাকায় অবতরণ করেন। সেখান থেকে তাঁরা সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসেন।
দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসায় সহায়তা করতে ১ ডিসেম্বর চীনের চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি অগ্রবর্তী দল ঢাকায় আসে।
এমএসএম / এমএসএম
হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ
তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী
আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ
বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ
জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি
চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী