ইসলামী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুনতাছির ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন ২০২৬-এ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ, সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, হোসাইন ইবনে সরোয়ার, ইমরান হোসাইন নূর এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এর নাম ঘোষণা করা হয়।
পীর সাহেব চরমোনাই বলেন, গোটা দুনিয়ায় যারা রাজনীতি করে তাদের লক্ষ্য থাকে দেশ ও মানুষের কল্যাণ। আর ইতিহাস সাক্ষী, প্রকৃত কল্যাণ ও ন্যায়ভিত্তিক শাসন কেবল সেই নীতি ও আদর্শেই সম্ভব, যার ভিত্তি ইসলাম। যারা ইসলামকে লালন করে না, আদর্শকে ধারণ করে না। তাদের কাছ থেকে জনগণ তো দূরের কথা, নিজেদের নেতাকর্মীরাও নিরাপদ থাকে না। বাংলাদেশের ইতিহাসে যত উত্থান-পতন, আন্দোলন-সংগ্রামের ঘটনা ঘটেছে তার প্রতিটি ক্ষেত্রেই ছাত্রসমাজ সর্বাগ্রে ভূমিকা রেখেছে। আজ আবার সেই সময় এসে গেছে- ইসলামকে ক্ষমতায় নেওয়ার ন্যায়ের পতাকা উঁচু করার।
তিনি আরও বলেন, তোমরা যদি দৃঢ়তা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাও- তাহলে এই লক্ষ্য অর্জন করা কঠিন হবে না। বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ প্রস্তুত রয়েছে; তারা আর ফ্যাসিস্ট শাসক, খুনি জালেম চাঁদাবাজ, পিলখানা হত্যাকারী, শাপলা হত্যার নায়ক, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ হত্যাকারীদের পুনরায় ক্ষমতায় দেখতে চায় না। মানুষ বিকল্প খুঁজছে- আর সেই বিকল্প হলো ইসলাম। মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, ন্যায় ও আদর্শের নেতৃত্ব কামনা করে।
শুক্রবার ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
তিনি বলেন, সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলনের নীতি এ কথা সবসময় মনে-প্রাণে ধারণ করতে হবে। কেবল পড়াশোনা নয়, প্রকৃত মানুষ হওয়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে হবে। আদর্শ ছাড়া ছাত্র-সমাজ বা দেশ কোনোভাবেই সুন্দরভাবে চলতে পারে না।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, দেশের মানুষ আর লুটেরা দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। দেশে অনেক শাসন এসেছে, এবার ইসলামকে সুযোগ দিন। আমরা একটি সুখী, সমৃদ্ধশালী ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, অবিচার, খুনাখুনি থাকবে না; দেশের টাকা বিদেশে পাচার হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আর আলেম-ওলামাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবে না।”
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান-এর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম, এ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আইনজীবী পরিষদ এর সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট হানিফ মিয়া, জাতীয় শিক্ষক ফোরাম সেক্রেটারি জেনারেল আব্দুস সবুর প্রমূখ নেতৃবৃন্দ।
Aminur / Aminur
রিয়াদ বিমানবন্দরে ১২ জনের মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ-নিন্দা
মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু
পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান
সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে
অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান
তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা
মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত
আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ
রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী