নেত্রকোণায় পানি ব্যবস্থাপনা সমীক্ষা,বন্যা,নদী ভাঙ্গন,দুষণ,দখল চিহ্নিত করণ কর্মশালা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলার প্রধান নদীগুলোর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা”মতবিনিময় কর্মশালায় বন্যা,নদী ভাঙ্গন,দুষণ,দখলসহ আর্থ সামাজিক ও পরিবেশগত নানা সমস্যা ও নমাথানে করণীয় নানা সুপারিশ তুলে ধরা হযেছে। আজ ১০ ডিসেম্বর বুধবার জেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজিত এই কর্মশালা হয়। জেলার প্রধান প্রধান নদীগুলোর পানি সম্পদকে টেকসই ও সমন্বিতভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষা করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী রুহুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সমীক্ষা প্রতিবেদনের ওপর বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাপরিচালক রাফিউস সাজ্জাদ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী পরিকল্পনা ড. শ্যামল চন্দ্র দাস, পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহাপরিচালক মাহবুবর রহমান,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবু্ুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যরা।
মতবিনিময়ে জেলার ৮ নদীর ৩৬ স্থানে নদী ভাঙ্গনে বাজার,কবরস্থান,বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত,বালিতে নদী ভরাট, আগামবন্যা,বন্যা, পরিবেশের দুষণসহ বিভিন্ন সমস্যার সুনির্দিষ্ট তথ্য উঠে আসে। এ অবস্থা থেকে রক্ষায় নদী,খাল খনন, ভাঙ্গনরোধে নদী তীর সংরক্ষণ,পানি নিস্কাশন কাঠামো নির্মাণ,ফ্লাড ফিউজ নির্মাণ,ডুবন্ত বাঁধের মজবুতকরণসহ আরো বেশ কিছু সুপারিশ করা হয়।
কর্মশালায়, বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ অংশ নেন।
এমএসএম / এমএসএম
মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান
ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ
৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা
চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন
মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার
কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস
ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা
পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না
ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী