ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২৫ বিকাল ৬:৪৮

সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান।
শফিকুল আলম বলেন, মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লস হবে। ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রোরেল। এটার জন্য ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত ১৮-১৯ বা আরও আগে। ফেব্রুয়ারি মাসে আমাদের মুসলমান ভাই বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারিটা করেন। খেজুরের ওপর ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় ৫২%। সেটাকে কমানো হয়েছে। এটা এখন ৪০% এর মতো হবে। খেজুরের একটা কাস্টমস ডিপি ছিল ২৫%, সেটা কমানো হয়েছে। সেটা এখন ১৫% কমানো হয়েছে। এই দুইটা ছিল ট্যাক্সের ইস্যু। 
তিনি আরও বলেন, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫ এ খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। এমেন্ডমেন্ট অর্ডিন্স ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আইনগত সহায়তা প্রদান এটার দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া করা হয়েছে। বাণিজ্যিক আদালতের যে ল’টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এটা আমাদের এনসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে।

 

এমএসএম / এমএসএম

মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান

ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ

৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার

কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ