সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক
দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিসহ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক বসেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেন্ট (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় যেকোনো ধরনের অস্থিরতা এড়াতে এবং ওসমান হাদির ওপর গুলি করার ঘটনাসহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে এ সভা আহ্বান করা হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন রাজধানীতে দিনেদুপুরে একজন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলির করার ঘটনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন ঘটনা ঘটিয়ে যাতে কেউ নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে দলগুলো সতর্ক করেছে।
এমএসএম / এমএসএম
মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান
ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ
৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা
চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন
মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার
কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস
ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা
পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না
ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী