ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সুষ্ঠু নির্বাচনের সংকল্পে ইসি: ৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২৫ দুপুর ২:৫১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাগরিক আস্থা ফিরিয়ে আনতে মাঠে নামলো নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করেছে কমিশন। 

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনটি ইসি আইনবিষয়ক ১ উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত। 

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন-পূর্ব সময় থেকেই কমিটিগুলো মাঠপর্যায়ে সক্রিয় থাকবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রভাব বিস্তার, ভয়ভীতি, কালোটাকা কিংবা অন্য কোনো অনিয়মের অভিযোগ উঠলে তা দ্রুত অনুসন্ধান ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তি করার ক্ষমতা থাকবে এসব কমিটির।

ইসি জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিল করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এতে করে নির্বাচনী অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃশ্যমান প্রতিরোধ গড়ে উঠবে বলে আশা করছে কমিশন।

বিশ্লেষকদের মতে, প্রতিটি আসনে বিচারিক ক্ষমতাসম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত নির্বাচনী পরিবেশে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভোটের মাঠে ভয় নয়, আইনই যেন চূড়ান্ত নিয়ন্ত্রক—এই বার্তাই দিতে চায় নির্বাচন কমিশন।

এ উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে মাঠপর্যায়ের প্রয়োগে। তবে ইসির এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে—সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবার দায় এড়াতে নারাজ কমিশন।

এমএসএম / এমএসএম

যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

জাপানগামী বিমানের ফ্লাইটে তাজা ফল ও মাংস বহন নিষিদ্ধ

দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম

রোহিঙ্গা প্রত্যাবাসন-জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি

সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ-নাগরিকদের ৫০ শতাংশ

'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ'